Wednesday, June 24, 2026

অন্য জেলায় আটকে শ্রমিকরা, বাড়ি ফেরাচ্ছে প্রশাসন

Date:

Share post:

লকডাউনের জেরে বিভিন্ন জেলায় আটকে ছিলেন পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা শুরু করেছে প্রশাসন। শনিবার দিঘা থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার সাতটি বাস ছেড়েছে। যার গন্তব্য মূলত নদিয়া, মুর্শিদাবাদ এবং বারাসত।

লকডাউনের এগরায় আটকে পড়েন মুর্শিদাবাদের শতাধিক পরিযায়ী শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের থাকা এবং রেশনের ব্যবস্থা করেছিল এগরা পুরসভা। এগরা পুরসভায় এলাকার ৪০ জন-সহ মোট ৯৪ জন শ্রমিককে নিজেদের জেলায় পাঠায় জেলা প্রশাসন। এগরা পুরপ্রধান শঙ্কর বেরা জানান,  “প্রত্যেকের মেডিক্যাল পরীক্ষা হয়েছে। জেলা প্রশাসনের  নির্দেশ মতো পুরসভা এবং ব্লক এলাকার শ্রমিকদের বাড়ি ফেরানোর হল। একইসঙ্গে নির্মাণ শ্রমিক ও ফেরিওয়ালা হিসাবে তমলুক শহরে ছিলেন মূর্শিদাবাদের ৩৫ জন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে তাঁদেরও বাড়ি ফেরানো হয়।”

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...