Wednesday, June 24, 2026

স্বাস্থ্যকর্মীদের নিয়ে বড় ঘোষণা রাজ্যের: বাড়িতে যাতায়াত নয়, থাকতে হবে সরকারি আবাসনে

Date:

Share post:

এবার স্বাস্থ্যকর্মীদের নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। আর বাড়ি থেকে যাতায়াত নয়, এখন থেকে করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত এ রাজ্যের স্বাস্থ্যকর্মীরা থাকবেন সরকারি ব্যবস্থাপনায়। আজ, রবিবার এমনই নির্দেশ জারি করেছে স্বাস্থ্য দফতর।

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মারণ ভাইরাস করোনা মোকাবিলায় বুক চিতিয়ে লড়ে যাওয়া চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা আর প্রতিদিন বাড়ি থেকে কর্মস্থলে যোগ দিতে পারবেন না। তাঁদের থাকতে হবে সরকারি ব্যবস্থাপনায়।

ইতিমধ্যেই কলকাতা-সহ জেলাগুলিতে হেডকোয়ার্টারে ব্যবস্থা করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা প্রতিদিন বাড়ি থেকেই যাতায়াত করছেন। সারাদিনের লড়াইয়ের পর বাড়ি ফিরতে যেমন সমস্যা হচ্ছে, তেমনই সংক্রমণের সম্ভাবনাও বাড়ছে। ফলে বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, স্বাস্থ্যকর্মীরা এক সপ্তাহ টানা ডিউটি করে পরের সপ্তাহ সম্পূর্ণভাবে ছুটিতে থাকবেন। সেই মর্মে বৃহস্পতিবার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...