Wednesday, June 24, 2026

লকডাউন: শুনশান জনপদে বাইসনের বিচরণ

Date:

Share post:

লকডাউনে শুনশান জনপথ। এই সুযোগে জঙ্গল থেকে বেরিয়ে এলো দুটি বাইসন। রবিবার, কোচবিহার ২ নম্বর ব্লকের খোল্টা মরিচ বাড়ি এলাকায় দুইটি বাইসন জঙ্গল থেকে বেরিয়ে আসে। বাইসন দুটিকে দেখতে স্থানীয় বাসিন্দারা লকডাউন ভেঙে ভিড় জমান। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে যান।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, জলদাপাড়ার জঙ্গল থেকে ওই দুটি বের হয়ে এসেছে। ওই এলাকায় এমনিতেই বন্য জন্তু লোকালয়ে চলে আসার ঘটনা ঘটে। তার মধ্যে লকডাউন চলায় যান চলাচল নেই। লোকজনের আনাগোনাও কম। আর সেই কারণে বন্য জন্তুরা জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে, বাইসন দুটি কাউকে আক্রমণ করেনি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...