Wednesday, June 3, 2026

করোনাযুদ্ধের লকডাউনে যেসব সমস্যা মানুষ অনুভব করছেন

Date:

Share post:

করোনাযুদ্ধে লকডাউন চলছে। কেন্দ্র ও রাজ্য সরকার চেষ্টা করছেন রোগমুক্তির। বাংলার মুখ্যমন্ত্রী ও প্রশাসন আপ্রাণ চেষ্টা করছেন পরিস্থিতি ঠিক রাখার। তবুও মানুষের অভিজ্ঞতায় কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমরা আগেও বলেছি। এখনও উল্লেখ করছি।

1) প্রথম দিন থেকে সরকার কড়া না থাকায়, অনেক পরে গত আটচল্লিশ ঘন্টা একটু নড়ে বসায়, এখনও কিছু এলাকায় যথাযথ লকডাউনে সমস্যা হচ্ছে। পুলিশকে বাধার মুখে পড়তে হচ্ছে।

2) বহু এলাকায়, বিশেষত জেলাস্তরে রেশনে এখনও মসৃণভাবে সামগ্রী না পেয়ে হয়রানির খবর আসছে।

3) খোলা বাজারে সবজি থেকে শুরু করে সব সামগ্রীর দাম অধিকাংশ জায়গাতেই বেশি।

4) বহু জায়গায় জরুরি ওষুধে টান পড়েছে।

5) সরকারি তথ্য এবং স্থানীয় অসুস্থতার প্রত্যক্ষ অভিজ্ঞতার বৈপরীত্যে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। আশঙ্কা, কিছু ক্ষেত্রে করোনা পরীক্ষা বা ঘোষণার অভাবে অসুস্থ ব্যক্তি থেকে সংক্রমণ ছড়াচ্ছে। কিছু এলাকায় অবিশ্বাসের বাতাবরণ আছে।

6) বাইরে আটকে থাকা পর্যটক পরিবার বা শ্রমিকরা অনেকেই এখনও চূড়ান্ত সমস্যার মধ্যে আছেন।

7) একশ্রেণির আমলা, পুলিশ ও স্বাস্থ্যকর্মীর মধ্যে কর্মপদ্ধতি ও পরিকাঠামো সম্পর্কে বিরক্তি কাজ করছে।

8) অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান ও আয়ের ক্ষেত্রে সংকট তীব্রতর হচ্ছে। বহু পেশা ও ব্যবসা বড় সমস্যার মুখে।

এর মানে এই নয় যে সবটাই নেতিবাচক বা সমস্যার।
কাজ প্রচুর হচ্ছে। বহু এলাকা সংক্রমণমুক্ত হচ্ছে। কিন্তু ঘটনা হল মানুষের মধ্যে যে ধারণাগুলি রয়েছে, তা অস্বীকার করা যাচ্ছে না। সরকার এগুলি উপেক্ষা না করে এই বিষয়ে মানুষকে যথাযথ আস্থা দিলে কঠিন এই সময়ে পরিবেশ ও জীবনযুদ্ধ আরও মসৃণ হবে।

 

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...