Wednesday, June 24, 2026

প্যারোলে বাড়ি আসছেন রশিদ খান, থাকবেন বৌবাজারেই?

Date:

Share post:

নয়ের দশকে বৌবাজার বিস্ফোরণে মূল অভিযুক্ত রশিদ খানের শাস্তিজীবন চলছে কারাগারে। দীর্ঘ কারাবাস ও ভালো ব্যবহারের জন্য তাঁকে মুক্তির কথা উঠলেও তা কার্যকর হয় নি। এই পরিস্থিতিতে এখন তিনি প্যারোলে কিছুদিনের জন্য বাড়ি আসতে পারেন। তাঁর স্ত্রী ফিয়ার্স লেনের মুখের বাড়িটিতে থাকেন। রশিদ কি সেখানেই থাকবেন? এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, কাগজপত্রের প্রক্রিয়া চলছে। সেসসময় রশিদের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য সিপিএমের বেশ কিছু নেতা বিপাকে পড়েছিলেন। বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছিল। লালবাজারের নাকের ডগায় অত বিস্ফোরক মজুত থাকায় তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। জেলে খুব ভালো ছবি আঁকেন রশিদ। এখন তিনি প্রায় বৃদ্ধ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...