Tuesday, June 23, 2026

লকডাউন উঠলে স্বাভাবিক হবে ট্রেন-বিমান পরিষেবা? কী সিদ্ধান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে

Date:

Share post:

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত 3মে-র পরে দেশ জুড়ে চলা লকডাউন উঠে যেতে পারে। কিন্তু তারপরেও ট্রেন-বিমান পরিষেবা স্বাভাবিক হবে তো? এই বিষয়ে আলোচনা করতে শনিবার বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রী গোষ্ঠী। সূত্রের খবর, এই দুই পরিষেবা স্বাভাবিক করার বিষয় দফায় দফায় আলোচনা হয়। এই দুই ক্ষেত্রে 15 মে পর্যন্ত পরিষেবা স্থগিত করে দেওয়া হতে পারে।

ইতিমধ্যে এয়ার ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, 4 মে থেকে তারা অভ্যন্তরীণ বিমান পরিষেবার বুকিং শুরু করে দেবে। তবে আন্তর্জাতিক বিমান পরিবহনের ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

এদিকে লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন ভিন রাজ্যের মানুষ। লকডাউন উঠে গেলে তাঁরা বাড়ি ফেরার চেষ্টা করবেন। সে ক্ষেত্রে ট্রেন ও বিমান পরিষেবা কী হবে? তা নিয়ে চিন্তায় সবাই।
সূত্রের খবর ট্রেন ও বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 15মে-র পর থেকে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ফের বৈঠকে বসবে মন্ত্রিগোষ্ঠী। 3মের আগে দেশের সার্বিক পরিস্থিতি বিচার করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...