Monday, March 30, 2026

কলকাতা মেডিক্যাল কলেজের তিন চিকিৎসক পজিটিভ

Date:

Share post:

চিকিৎসা করতে গিয়ে ফের করোনা সংক্রমণ চিকিৎসকদের। এবার ঘটনাস্থল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মারণ ভাইরাস আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের ৩ চিকিৎ‍সক৷ পাশাপাশি, কোভিড 19 আক্রান্ত দু’জন রোগীও। সূত্রের খবর, তাঁদের সংস্পর্শে যাঁরা গিয়েছিলেন তাঁদেরও কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

যে তিনজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে একজন কোয়ারেন্টাইন ওয়ার্ডে কর্মরত ছিলেন৷
বাকি দুজনের মধ্যে একজন মহিলা চিকিৎসক রয়েছেন। তাঁরা

মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন। তাঁদের বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে৷ কীভাবে তাঁরা করোনা আক্রান্ত হলেন সে বিষয়ে খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া যে 2জন রোগী করোনা আক্রান্ত হয়েছে, তাদেরকে পাঠানো হয়েছে বারাসত হাসপাতালে৷ আক্রান্তের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১২ চিকিৎ‍সককে। মেডিক্যাল কলেজের হস্টেলে থাকেন ওই ১২ জন।

মেডিক্যাল কলেজ হাসপাতালে নতুন করে চিকিৎসক ও রোগী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর৷

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...