Tuesday, March 31, 2026

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন চিনের সামরিক গবেষণাগারের প্রধান

Date:

Share post:

চিনের হুবেই প্রদেশের উহান শহরের একটি সামরিক গবেষণাগারে করোনাভাইরাস তৈরি করা হয়েছে। এরপর সেখান থেকে ভুল করে ভাইরাসটি বাইরে ছড়িয়ে পড়েছে। চিন এই জৈবাস্ত্র তৈরি করেছে বিশ্ববাণিজ্য দখলে নিতে ও দুনিয়াজুড়ে নিজের কর্তৃত্ব বাড়াতে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই অভিযোগ ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ রকম অভিযোগ প্রথম করেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তা। এরপর সেই তালিকায় যুক্ত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিন্তু ওই সামরিক গবেষণাগারের প্রধান সব অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিলেন ।

এখনও পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ২৩ লক্ষের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৭৯০ জনের। বিশ্বের একটা বড় অংশের অভিযোগ এই ভাইরাস ছড়িয়েছে চিনের গবেষণাগার থেকেই।
এই আবহেই মুখ খুলেছেন উহানের প্রথম সারির একটি ভাইরোলজি ল্যাব ডব্লিউ আই ভি ডিরেক্টর ইউহান ঝিমিঙ্গ।

তাঁর ল্যাবরোটারিতে বহু ভয়াবহ ভাইরাস রয়েছে বলে তিনি স্বীকার করেছেন । অভিযোগের আঙুল উঠেছে এই পি ফোর ল্যাবের দিকেই।কিন্তু অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন তিনি।উহান বাজার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগও নস্যাৎ করেছেন তিনি।

আসলেই কি করোনা গবেষণাগারে তৈরি?

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ‘দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত তিনজন বিখ্যাত গবেষকের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়। সেখানে বলা হয়, এই ভাইরাস চিনের উহানের স্থানীয় পশু মার্কেট থেকে ছড়িয়ে পড়েছে, এখনও পর্যন্ত এটাই প্রমাণিত।

যদিও এসব বক্তব্য–বিবৃতি কাজে আসেনি। পরিস্থিতি দেখে উদ্বিগ্ন একদল বিজ্ঞানী মেডিকেল জার্নাল ল্যানসেটে একটি বিবৃতি দিয়ে বলেছেন, ‘জীবজন্তুর শরীর থেকেই এই করোনাভাইরাস ছড়িয়েছে। ষড়যন্ত্র তত্ত্ব শুধুই ভয়, গুজব ও ঘৃণা ছড়াবে, যাতে এই সঙ্কট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ব্যাহত করবে।’

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...