Tuesday, June 23, 2026

কুমারস্বামীকে সমর্থন ইয়েদুরাপ্পার!

Date:

Share post:

লকডাউন অমান্য করে মাস্ক ও সোশ্যাল ডিসটেন্সিং ছাড়া ছেলের বিয়ে নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন জেডিএস নেতা, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিধায়ক কুমারস্বামী। এক জনপ্রতিনিধির দায়িত্বজ্ঞানহীন ভূমিকা নিয়ে নিন্দার ঝড় ওঠে। এমনকী কর্নাটকের বিজেপি নেতারাও এর বিরুদ্ধে তদন্তের কথা বলেন। কিন্তু শেষ পর্যন্ত কুমারস্বামীর পাশে দাঁড়িয়ে বিতর্ক বন্ধ করার আর্জি জানালেন বিজেপি নেতা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। তিনি বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি লকডাউনের নিয়ম ভঙ্গ হয়নি। বেঙ্গালুরু রেড জোন হওয়ায় অনুষ্ঠানটি অন্যত্র স্থানান্তরিত হয়। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়রাই শুধু অনুষ্ঠানে যোগ দেন। আমি নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছি।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...