Tuesday, March 31, 2026

একজন পজিটিভ, দুজনের উপসর্গ: ১৫,০০০ মানুষের বসতি কোয়ারেন্টাইনে

Date:

Share post:

ঘিঞ্জি বস্তি এলাকা। সেই কারণে এক মহিলার করোনা পজিটিভ ও দুজনের মধ্যে  উপসর্গ দেখা দেওয়ায় প্রায় ১৫ হাজার মানুষকে বস্তিতেই কোয়ারেন্টাইন করা হল। শনিবার রাত থেকে ই এম বাইপাস সংলগ্ন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনির সব বাসিন্দাকে কার্যত গৃহবন্দি করে ফেলা হয়েছে। বস্তির পাশে টহল দিচ্ছে কমব্যাট ফোর্স।

১০০ বিঘা জমির বস্তিতে বসবাস প্রায় ১৫ হাজার মানুষের। আর ওই ঘিঞ্জি কলোনিতেই মিলেছে করোনা আক্রান্তের হদিশ। সূত্রের খবর, ওই কলোনিতে বসবাসকারী প্রায় হাজার তিনেক মহিলা বাইপাস সংলগ্ন এলাকা-সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় পরিচারিকার কাজ করেন। বস্তিতে সাতশো থেকে সাড়ে সাতশো ঘর রয়েছে। ছোট ছোট ঘুপচি ঘরে একাধিক ভাড়াটেও থাকেন। লকডাউনের পরেও সেখানে সামাজিক দূরত্ব-বিধি কোনও ভাবেই প্রয়োগ হয়নি।
প্রশাসনের মতে, ওই কলোনিতে যে ভাবে লোকজন গা ঘেঁষাঘেঁষি করে থাকেন, তাতে অন্য বাসিন্দাদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই বস্তির বাসিন্দাদের বাইরে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত এলাকাতেই কোয়ারেন্টাইনে তাঁরা।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...