Monday, April 6, 2026

লকডাউনের সুফল, কোভিড সংক্রমণ দ্বিগুণ হওয়ার গতি কমছে, জানাল স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

দেশজুড়ে টানা লকডাউনের সুফল মিলছে। গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও আইসিএমআর। সোমবার দেশের কোভিড চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার সুফল দেখা যাচ্ছে। দেশে কোভিড সংক্রমণের দ্বিগুণ হওয়ার গতি গত সাতদিনে উল্লেখযোগ্যভাবে কমেছে। আগে যেখানে ৩.৪ দিনে করোনা-কেস দ্বিগুণ হচ্ছিল, এখন তা দেখা যাচ্ছে ৭.৫ দিনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ও করোনায় মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১৫৫৩ এবং ৩৬। ভারতের সর্বশেষ করোনা পরিস্থিতি হল: মোট আক্রান্ত ১৭,২৬৫, অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪,১৭৫, মৃত্যুসংখ্যা ৫৪৩, সুস্থ হয়েছেন ২৫৪৭। করোনায় মৃত্যুর হার ৩.১৪% এবং সুস্থ হওয়ার হার ১৪.৭৫%। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ১৪ দিনে দেশের ৫৯ টি জেলায় একজনও করোনাভাইরাসে আক্রান্ত হননি। দেশের প্রথম রাজ্য হিসাবে গোয়ায় এই মুহূর্তে সব কোভিড আক্রান্তই সুস্থ হয়ে উঠেছেন।

আইসিএমআর-এর ডিরেক্টর ডাঃ রমন গঙ্গাখেডকর বলেন, করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশ মানুষই উপসর্গহীন বা সামান্য উপসর্গযুক্ত। ফলে সংক্রমণের সম্ভাবনা কমাতে লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলাই সবচেয়ে কার্যকরী পথ। পশ্চিমবঙ্গ সরকার নাইসেডের কিটের মান নিয়ে যে অভিযোগ তুলেছে সে সম্পর্কেও জবাব দেন গঙ্গাখেডকর। তাঁর বক্তব্য: পশ্চিমবঙ্গ সরকারকে যে আরটি-পিসিআর কিট দেওয়া হয়েছে তা ইউএস শংসাপ্রাপ্ত এবং গুণমানেও উত্তীর্ণ। কিন্তু এই কিটগুলি ব্যবহারের সময় সবসময় ঘরের তাপমাত্রা ২০ ডিগ্রির কম হতে হবে, না হলে পরীক্ষার ফল ভুল আসতে পারে। তাপমাত্রাজনিত গাইডলাইন মানার ক্ষেত্রে কিছু সমস্যা হয়তো হয়েছে। তবে নাইসেডের কলকাতার কার্যালয়ে ১০ হাজার কিট আছে। বাংলার সরকার চাইলে তা দেওয়া হবে।

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...