Saturday, April 4, 2026

লকডাউনে ডিজিটাল সংবাদ মাধ্যমের পাশে গুগল, প্যাকেজ ঘোষণা ফেসবুকেরও!

Date:

Share post:

করোনার থাবায় কাবু গোটা বিশ্ব। চলছে গ্লোবাল ইমার্জেন্সি। সামাজিক দূরত্ব বজায় রাখতে চলছে লকডাউন। যার জেরে ভেঙে পড়েছে অর্থনীতির মেরুদন্ড। ক্ষতির মুখে একের পর এক সরকারি-বেসরকারি সংস্থা। গোটা বিশ্বে চাকরি হারাতে পারেন কয়েক কোটি মানুষ। আর্থিক অনটনের তালিকায় রয়েছে সংবাদ সংস্থাগুলিও। যেখানে হাজার হাজার সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট লাইন থেকে কাজ করছে আজকের দিনেও। তাঁদেরও ভবিষ্যতের নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন!

এই ভয়াল পরিস্থিতিতে ডিজিটাল সংবাদমাধ্যমের উপর আর্থিক চাপ কমানোর সিদ্ধান্ত নিল গুগল। গুগল তার মাধ্যমে বিজ্ঞাপন প্রদেয় ব্যবস্থার জন্য সংবাদমাধ্যমগুলি থেকে যে চার্জ কেটে থাকে, তা এবার মুকুব করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আর এতেই স্বস্তি মিলতে পারে ডিজিটাল সংবাদ মাধ্যমগুলির।

উল্লেখ্য, ইন্টারনেট ও এন্ড্রয়েড সেল ফোনের যুগে ডিজিটাল মাধ্যম এখন মানুষের কাছে সারা বিশ্বের খবর পৌঁছে দেয় নিমেষে। এক ক্লিকেই হাতের মুঠোয় গোটা দুনিয়ারকে সামনে আনে ডিজিটাল মিডিয়া। তাই এমন উপযোগী সংস্থাগুলি যাতে কোনও আর্থিক বাধার সম্মুখীন না হয় এবার সেদিকেই নজর দিল গুগল।

শুধু গুগল–ই নয়, ফেসবুকও তাদের প্ল্যাটফর্মগুলিতে সংবাদমাধ্যমকে সাহায্য করতে ১০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...