Tuesday, June 23, 2026

পালঘরের আক্রান্ত ও হামলাকারীরা একই সম্প্রদায়ের, জানালেন মহারাষ্ট্রের পুলিশমন্ত্রী

Date:

Share post:

“পালঘরের হামলাকারী ও আক্রান্তরা একই সম্প্রদায়ের। এই ঘটনা নিয়ে যারা সমাজে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে তাদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।”

মহারাষ্ট্রের পালঘরে ২ সন্ন্যাসীকে পিটিয়ে মারার ঘটনার প্রেক্ষিতে এ কথা জানালেন ওই রাজ্যের
পুলিশমন্ত্রী তথা NCP নেতা অনিল দেশমুখ। তিনি বলেছেন, ” ২ সন্ন্যাসীকে পিটিয়ে মারার ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা হচ্ছে৷” তিনি জানিয়েছেন, যারা একাজ করছে তাদের ওপর কড়া নজর রাখছে মহারাষ্ট্র সাইবার সেল। যে-ই উসকানি দিক, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।” দোষীদের শাস্তি নিশ্চিত করতে যাবতীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

পুলিশমন্ত্রী বলেছেন, “এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ধৃতদের ৩০ এপ্রিল পর্যন্ত হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। ৯ জন নাবালককে পাঠানো হয়েছে জুভেনাইল হোমে।সন্ন্যাসীদের পিটিয়ে মারার ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।”

গত বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রে পালঘর জেলার গড়চিঞ্চলে গ্রামে শিশুচুরির অভিযোগে ২ সন্ন্যাসীকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে মারে প্রায় শ’খানেক গ্রামবাসী। প্রায় ১০০ গ্রামবাসী সশস্ত্র অবস্থায় সন্ন্যাসীদের আক্রমণ করে বলে অভিযোগ। মৃত ২ সন্ন্যাসীর মধ্যে ১ জনের বয়স ৭০ বছর।
পালঘরের জেলাশাসক জানিয়েছেন, ‘সন্ন্যাসীরা কান্দিভলি থেকে এসেছিলেন বলে মনে করা হচ্ছে। তাঁরা সুরাত যাচ্ছিলেন। পথে আক্রমণের শিকার হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।”

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...