Saturday, March 28, 2026

মৃত্যুদিনে নিজের লেখা পড়ে ‘নতুন বৌঠান’ কাদম্বরীকে স্মরণ রঞ্জনের

Date:

Share post:

১৮৮৪ সালের ২১ এপ্রিল, রহস্যজনকভাবে মৃত্যু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নতুন বৌঠান’ কাদম্বরী দেবীর। শোনা যায়, ২৫ বছর বয়সী কাদম্বরী আত্মহত্যা করেন। ১৯ এপ্রিল আফিম খান। দুদিন তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়। কিন্তু ২১ এপ্রিল তাঁর মৃত্যু হয়েছিল। প্রবল প্রতাপশালী দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে সেই আত্মহত্যার খবর সম্পূর্ণ ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এমনকী, নিজের প্রভাব খাটিয়ে সংবাদপত্রে ওই মৃত্যু-সংবাদটি প্রকাশিতও হতে দেননি মহর্ষি দেবেন্দ্রনাথ। পাওয়া যায়নি কাদম্বরী দেবীর কোনও সুইসাইড-নোট। কিন্তু যদি তিনি সুইসাইড নোট লিখে থাকেন, তাতে কী লিখেছিলেন? এই নিয়ে কলম ধরেছেন বিশিষ্ট সাহিত্যিক-সাংবাদিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। ‘কাদম্বরীদেবীর সুইসাইড-নোট’- বইটি বেস্ট সেলার। এবার সেই বইটিকে ‘রঞ্জন রচনাবলী’ প্রথম খণ্ডে সংযোজন, পরিমার্জন করে প্রকাশ করা হয়েছে। কাদম্বরী দেবীর মৃত্যুদিনে নিজের লেখা উপন্যাসের অংশবিশেষ পাঠ করলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

দেখুন ভিডিও…

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...