Sunday, June 28, 2026

করোনা নিয়ে চার রাজ্যে কেন্দ্রীয় দল, একমাত্র পশ্চিমবঙ্গেই অসহযোগিতা: স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

করোনা সংকট মোকাবিলায় গ্রাউন্ড লেভেল রিপোর্ট নিতে বিপর্যয় ম্যানেজমেন্ট আইন অনুসারে চার রাজ্যে প্রতিনিধিদল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পরিস্থিতি পর্যালোচনায় একাধিক মন্ত্রকের প্রতিনিধি নিয়ে চারটি দল গিয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান ও পশ্চিমবঙ্গে। তিন রাজ্য অর্থাৎ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থানের সরকার এই বিষয়ে কেন্দ্রের প্রতিনিধি দলকে পূর্ণ সহযোগিতা করেছে, যা করোনা মোকাবিলার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নেবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধিদলের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে ও সার্বিক অসহযোগিতা করা হয়েছে। তাই ২০০৫ সালের আইনের কথা জানিয়ে এই রাজ্যের সরকারকে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। বলা হয়েছে, করোনা বিপর্যয়ের পরিস্থিতিতেও আইনের উল্লঙ্ঘন করছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র পুণ্যসলিলা শ্রীবাস্তব।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...