Sunday, June 28, 2026

রাজপথে নেমে লকডাউন পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লকডাউন সফল করতে প্রথম থেকেই তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় নবান্নে রাজ্যের সবস্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বারবার ভিডিও কনফারেন্স করেছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। বাজার পরিদর্শনে গিয়েছেন। গিয়েছেন হাসপাতালে। এবার সরাসরি মহানগরের রাজপথে নেমে পরিস্থিতি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন অংশে ঘোরেন তিনি। প্রথমে যান তপসিয়া। সেখান থেকে পার্ক সার্কাস ও সেখান থেকে মুখ্যমন্ত্রী যান রাজাবাজারে।

সব জায়গায় লকডাউন মেনে চলার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। নোভেল করোনাভাইরাসের মোকাবিলায় দেশ জুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এদিন মুখ্যমন্ত্রী পার্ক সার্কাসে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার নির্দেশেই লকডাউন চলছে। করোনা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। কোনও অসুবিধা হলে পুলিশকে জানান। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে”।
লকডাউনের জেরে বহু মানুষের অসুবিধা হচ্ছে, একথা স্বীকার করে করোনা মোকাবিলায় প্রশাসনকে সব রকমভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকেও ওই এলাকায় কারও কোনও অসুবিধা হলে দ্রুত সাহায্য করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...