Saturday, April 4, 2026

সম্ভবত বৃহস্পতিবারই মানবদেহে কোভিড ১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

Date:

Share post:

এবার মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে চলেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সম্ভবত বৃহস্পতিবার থেকেই করোনাভাইরাস সংক্রমণ রুখতে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছেন তাঁরা। মঙ্গলবার, রাতে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

কোভিড-১৯-এর ভ্যাকসিন অতিদ্রুত আনতে চলেছেন বলে গত সপ্তাহেই জানিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
তবে মঙ্গলবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সাংবাদিক বৈঠকে জানান, গবেষকরা ট্রায়ালের বিষয়ে মেডিসিন অ্যান্ড হেল্থকেয়ার রেগুলেটরি এজেন্সির অনুমতি নিয়েছেন। ফলে মানুষের শরীরে অক্সফোর্ড প্রোজেক্টের ট্রায়াল বৃহস্পতিবারই শুরু হয়ে যাবে বলে ঘোষণা করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।
প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে মার্চেই। গবেষকরা জানিয়েছেন, এবার সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ১৮ থেকে ৫৫ বছর বয়সী এমন ৫১২ জনের স্ক্রিনিং চলছে। ইংল্যান্ডের থেমস ভ্যালিতে মানুষের উপর ট্রায়াল চলবে এই ভ্যাকসিনের।

ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সাহায্য করার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ২ কোটি পাউন্ড দেবে ব্রিটিশ সরকার। সেই সঙ্গে আরও সওয়া ২ কোটি পাউন্ড দেওয়া হবে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকদের।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট সারা গিলবার্ট আশাবাদী, যে তাঁদের তৈরি ভেক্টর ভ্যাকসিন ইবোলার মতোই ধ্বংস করবে সার্স-কভ-২ আরএনএ ভাইরাল স্ট্রেনকে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...