Wednesday, March 25, 2026

৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে কালবৈশাখী! বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি

Date:

Share post:

নিম্নচাপ অক্ষরেখার জন্য প্রচুর জলীয়বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর জেরে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির চলবে রাজ্যেজুড়ে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

গত দু’দিন ঝড়-বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে। আজ, সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রি নিচে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৪.৫ মিলিমিটার।

আজও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় এবং সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদীয়া-হাওড়া-হুগলি-কলকাতা ও দুই ২৪ পরগনায়। উত্তরবঙ্গ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গ ও সিকিমে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার ফের রাজ্যজুড়ে ঝড় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ঝড়-বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ৪-৫ দিন ব্যাপক ঝড়বৃষ্টি ও শিলা বৃষ্টির সম্ভাবনা।অসম-মেঘালয়-মণিপুর-মিজোরাম-ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল।

Related articles

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...