Saturday, April 4, 2026

শ্রীরামপুর-ডানকুনির বাসিন্দাদের সম্পূর্ণ “গৃহবন্দি” করল প্রশাসন

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউন পালনে  আরও কঠোর হল প্রশাসন। এবার হুগলি জেলার শ্রীরামপুর ও ডানকুনি পুরসভার সমস্ত বাসিন্দাদের ঘর থেকে বেরনো সম্পূর্ণ বন্ধ করে দিল প্রশাসন। এই দুটি পুরসভার ক্ষেত্রেই বাসিন্দাদের বাইরে বের হওয়া ক্ষেত্রে অতিরিক্ত বিধি নিষেধ আরোপ করা হয়েছে। বাসিন্দাদের সঙ্গে প্রশাসন সবরকমের সহযোগিতা করবে।

আজ, বুধবার দুপুরে জেলা প্রশাসনিকস্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাসিন্দাদের বাড়ি বাড়ি প্রয়োজনীয় জিনিস সরকারের পক্ষ পৌঁছে দেওয়া হবে। কিন্তু কোনও অবস্থাতেই বাড়ি থেকে বের হওয়া যাবে না।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেড জোন হিসেবে চিহ্নিত এলাকার সমস্ত বাজার বন্ধ করে দেওয়া হবে। মুদিখানার দোকান ও ওষুধের দোকান খোলা রাখা হলেও সেগুলি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে পারবেন বাসিন্দারা।

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ওয়ার্ড ভিত্তিক মুদিখানা ও ওষুধ এই দু‌ই ধরনের দোকানগুলির সময়ও বেঁধে দেওয়া হবে। আগেই শ্রীরামপুর এবং ডানকুনি পুরসভাকে কন্টাইমেন্ট জোনের মধ্যে রেখেছিল প্রশাসন। এবার সেখানে আরও কড়াকড়ি করা হল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...