Monday, June 8, 2026

লকডাউন: কলকাতা থেকে কোচবিহারে গেলেন 40 মাদ্রাসা-পড়ুয়া

Date:

Share post:

কলকাতা থেকে কোচবিহার পৌঁছনো 40 জন মাদ্রাসা-পড়ুয়ার স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করল কোচবিহার জেলা প্রশাসন। বৃহস্পতিবার, রাত সাড়ে নয়টায় এক বিশেষ বাসে করে তাঁদের কলকাতা থেকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়। তাঁরা বেশিরভাগ ছুটকা বাড়ি, তাপুরহাট, চিলকির হাট চান্দামারী এবং কারিশাল এলাকার বাসিন্দা। সকলেই কলকাতায় লেখাপড়া করতে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পরিবার এবং ছাত্র-ছাত্রীদের বিশেষ অনুরোধে প্রশাসন তাঁদের কোচবিহারে পৌঁছনোর ব্যবস্থা করেন।

এদিনই রাতেই পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং প্রাথমিক পরীক্ষা করা হয়। শুক্রবার, সকালে তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে বলে স্বাস্থ্য দফতরে তরফে জানানো হয়েছে। কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে তাঁদের পরীক্ষা হয়। পরে তাঁদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...