Monday, April 6, 2026

পুলিশ লাইনের ছাদে উঠে এলোপাথাড়ি গুলি, হার মানবে সিনেমা

Date:

Share post:

হলিউডি সিনেমাও হার মানবে৷

ঝাড়গ্রাম পুলিশ লাইনে বৃহস্পতিবার দুপুরে এক জুনিয়র পুলিস কনস্টেবল পুলিশ লাইনের ছাদে উঠে শূন্যে গুলি চালালেন৷ ওই পুলিস কর্মীর নাম বিনোদ কুমার। পুলিস লাইনের সেন্ট্রি হিসাবে কর্মরত৷ গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলে৷ পুলিশ গোটা এলাকা ঘুরে মাইকিং করে তাঁকে নেমে আসতে অনুরোধ করা হলেও কাজ হয়নি৷ জেলা পুলিশ লাইনের চারতলা ভবনের ছাদ থেকে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশ কনস্টেবল। এখনও পর্যন্ত তাঁর SLR বন্দুক থেকে মোট ৯ রাউন্ড গুলি চালিয়েছেন বলে সূত্রের খবর৷ ঘটনার জেরে তড়িঘড়ি ডিয়ার পার্ক থেকে কদম কানন মোড় পর্যন্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে। পাশের নিরাপদ স্থান থেকে পুলিস কর্মীরা মাইকিং করে গুলি চালানোর কারণ জানতে চান। তাঁকে বলা হয় কোনও সমস্যা থাকলে তা জানানোর জন্য। অবিলম্বে সমস্যার সমাধান করে দেওয়া হবে৷ কিন্তু তাঁর পরেও গুলি চালানো বন্ধ হয়নি বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছেন এলাকার এসডিওপি, অতিরিক্ত এসপি, আইসি। আনা হয়েছে অ্যান্টি ল্যান্ডমাইন গাড়ি৷ পুলিশের বক্তব্য, ওই নিরাপত্তারক্ষীর কাছে কমপক্ষে ১০০ রাউন্ড গুলি রয়েছে।
লকডাউনে দীর্ঘদিন থানার ভিতরেই বন্দি ওই নিরাপত্তারক্ষী৷ দীর্ঘদিন বাড়ি যেতে না পারার দরুণ অবসাদগ্রস্থ হয়েই এই ঘটনা ঘটাচ্ছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নিরাপত্তারক্ষীকে ছাদ থেকে নামানো যায়নি৷

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...