Wednesday, June 17, 2026

বৃহস্পতিবার থেকে শুরু মানবদেহে কোভিড – ১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মানবদেহে কোভিড – ১৯ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভ্যাকসিনের এই ট্রায়াল শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আগেই জানিয়েছিলেন ভ্যাকসিন আনতে চলেছেন তাঁরা।

মঙ্গলবারই ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছিলেন, গবেষকরা ট্রায়ালের বিষয়ে মেডিসিন অ্যান্ড হেল্থকেয়ার রেগুলেটরি এজেন্সির অনুমতি নিয়েছেন। এর আগে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল হয়েছে মার্চেই। জানা গিয়েছে, এই ট্রায়ালের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ২ কোটি পাউন্ড দেবে ব্রিটিশ সরকার। পাশাপাশি আরও সওয়া ২ কোটি পাউন্ড দেওয়া হবে লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকদের।

গবেষকরা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার উপরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের। ইতিমধ্যে ৫১২ জনের স্ক্রিনিং হয়েছে। ইংল্যান্ডের থেমস ভ্যালিতে মানুষের উপর শুরু হচ্ছে এই ট্রায়াল।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...