Friday, March 27, 2026

মন খারাপের কারণ নেই! চালু হচ্ছে আলিপুর চিড়িয়াখানার অ্যাপ, বাড়িতে বসেই বাঘ-সিংহ

Date:

Share post:

এবার বাড়িতে বসেই উপভোগ করা যেতে পারে ‘শিম্পাঞ্জি বাবু’ থেকে ‘বাঘ মামার কাণ্ডকারখানা। লকডাউনের জন্য বন্ধ সবকিছুই। বাচ্চা থেকে বড়ো মন সকলেরই খারাপ। তবে এবার আর মন খারাপের কারণ নেই। চালু হচ্ছে আলিপুর পশুশালার অ্যাপ। বৃহস্পতিবার বিকেলে চিড়িয়াখানা চত্বরেই আনুষ্ঠানিকভাবে এই তথ্যসমৃদ্ধ অ্যাপ চালু করবেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

চিড়িয়াখানার বর্তমান ওয়েব সাইটটি আপগ্রেড করে তা প্রশ্নোত্তর মূলক হিসেবে গড়ে তোলা হয়েছে, সেটিরও উদ্বোধন হবে একই সঙ্গে। লকডাউনের সময় রাজ্যের কোন চিড়িয়াখানায় কী নতুন অতিথি জন্ম নিল জানা যাবে সেই তথ্যও। এছাড়াও এই অ্যাপ এ সাইটের মাধ্যমে আলিপুর চিড়িয়াখানার অনলাইন টিকিট কাটা যাবে বলেও জানান বনমন্ত্রী।

এই অ্যাপের মধ্যে পাওয়া যাবে বাংলা ও ইংরেজিতে আলিপুর চিড়িয়াখানার বেশিরভাগ পশুপাখি সম্পর্কে ছবি ও ভিডিও সহ বিস্তারিত। ছবি ও ভিডিও দেখে কারোর মনে কোন প্রশ্ন থাকলে সেটাও তারা অনলাইনে করতে পারবে, বলে জানান রাজীব। তিনি আরও জানান, একটি বেসরকারি সংস্থার সঙ্গে প্রশ্ন উত্তর দেওয়ার ব্যাপারে আমাদের গাঁটছড়া রয়েছে। বাচ্চাদের যাবতীয় প্রশ্নের উত্তর তারাই দেবে। এতে বাচ্চাদের মনে উৎসাহ বাড়বে, ওরা কিছু শিখতেও পারবে।

এছাড়াও আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর আশিস সামন্ত পশুশালার যাবতীয় তথ্য ও অনলাইন প্রশ্নের উত্তরের ব্যাপারে বেসরকারি সংস্থার সঙ্গে তিনি থাকছেন কো-অর্ডিনেটরের।

আলিপুর চিড়িয়াখানা ডিরেক্টরের কথায়, ‘বুধবার থেকে আমরা চিড়িয়াখানার কিপার নিরাপত্তাকর্মী ও সাফাই কর্মী মিলিয়ে প্রায় ১০০ কর্মীর থার্মাল স্ক্যানিং শুরু করেছি। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলে তবেই তাদের প্রশ্নের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে।’

Related articles

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...