Wednesday, February 25, 2026

রাজ্যপালকে চিঠি লিখে মমতা : ভুলে গিয়েছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ট্যুইট করে রাজ্য সরকারকে কটাক্ষ করেছিলেন রাজ্যপাল। বলেছিলেন কেন্দ্রীয় দলকে স্বাধীনভাবে কাজ করতে দিক রাজ্য সরকার। যেভাবে তাদের কাজে উপর হস্তক্ষেপ করা হচ্ছে তা যথাযথ নয়। পাল্টা মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ৫ পাতার কড়া চিঠি পাঠিয়ে এক হাত নিলেন। এবং সেই চিঠি প্রকাশ্যে আনলেন। ফলে করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্র-রাজ্য সংঘাত কিংবা রাজ্য রাজ্যপাল সংঘাত আরও চরমে উঠল।

মুখ্যমন্ত্রী পাঁচ পাতার চিঠিতে বিস্ফোরক ভঙ্গিতে বলেছেন, আপনি ভুলে গিয়েছেন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী আর আপনি মনোনীত রাজ্যপাল। রাজ্যপাল হয়ে আপনি সেই রাজ্যকে আক্রমণ করছেন। মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং আধিকারিকদের আক্রমণ করছেন। মন্ত্রিসভা ও প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন। আপনার বলার ভঙ্গি অসাংবিধানিক। আপনার মন্তব্যে আমি হতবাক। তাই বাধ্য হয়েই এই চিঠি জনসমক্ষে এনেছি। রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর লড়াই কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার।

spot_img

Related articles

ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর

শেষ রক্ষা হল না। ভাঙড়ের রাসায়নিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশুর মৃত্যু হল এম আর...

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...

খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

সাধারণ মানুষের বিশেষত নারী নিরাপত্তা ওড়িশার বিজেপি সরকারের জমানায় তলানিতে, যা প্রমাণ করে নিত্যদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তবে...

SIR নথি হস্তান্তরের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট: মাধ্যমিক অ্যাডমিটে নতুন নির্দেশিকা

মঙ্গলবার থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকরা এসআইআরের লজিকাল ডিসক্রিপেন্সি নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন। যত দ্রুত...