Monday, June 8, 2026

মমতার চিঠির প্রচারে বেশি সময় দিলেন না ধনকড়

Date:

Share post:

রাজ্যপালকে 5 পাতার কড়া চিঠি দিয়ে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই চিঠি মিডিয়ার শিরোনামে আসে। বাক্যবাণ নিয়ে চর্চা শুরু হয়। কিন্তু একঘন্টা যেতে না যেতেই গোল শোধ দিতে নামেন রাজ্যপাল। টুইট করে পাল্টা কামান দেগে বলে দেন সন্ধে 7:45 নাগাদ জবাব দেবেন। এখন এনিয়ে কৌতূহল তুঙ্গে। সূত্রের বক্তব্য, মুখ্যমন্ত্রীর ধারালো চিঠির একতরফা প্রচার আটকাতে রাতেই আসরে নামলেন রাজ্যপাল। এখন দেখার বিষয় তিনি কী বলেন। এবং তাঁর আক্রমণের জবাবে আবার মুখ্যমন্ত্রী কিছু বলেন কি না। রাজ্যপাল দুদফায় বলবেন। আজ সন্ধেয়। এবং কাল সকাল এগারোটায়।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...