Monday, June 8, 2026

২০২১ সালের জুলাই পর্যন্ত ডিএ স্থগিত কেন্দ্রের

Date:

Share post:

করোনা সংক্রমণের জেরে তীব্র অর্থ সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ স্থগিত রাখল কেন্দ্র। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চলতি বছর জানুয়ারি মাস থেকে ডিএ বকেয়া রয়েছে। আগামী বছরের ১ জুলাই পর্যন্ত তা স্থগিত রাখা হবে।

বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনা সংক্রমণের জেরে স্বাস্থ্য খাতে সরকারের খরচ অনেক বেড়ে গিয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। তাই এই অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ১ জানুয়ারি ২০২০ থেকে ১ জুলাই ২০২১ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ জুলাই ২০২১ থেকে ডিয়ারনেস অ্যালাওয়েন্স ও ডিয়ারনেস রিলিফ ফের বাড়ানো শুরু হবে। তবে দেড় বছরে যে বকেয়া হল তা তখন হিসাবে ধরা হবে না।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ৪৮.৩৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৫.২৬ লক্ষ পেনশনভোগীর উপর প্রভাব পড়বে।

কেন্দ্রের নির্দেশিকার পর রাজ্য সরকারগুলিও সেই পথে হাঁটবে বলে অনেকেই মনে করছেন। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...