Monday, June 8, 2026

একবারে নয়,তিন ধাপে লকডাউন তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা

Date:

Share post:

লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হবে কিনা তা নিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে।

তার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়ে দিলেন, সাধারণ নাগরিক হিসেবে তিনি মনে করেন একবারে নয়, লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল‌ নেত্রী ও সাধারণ নাগরিক হিসেবে তিনি মনে করেন লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত। ৪ মে থেকে পরবর্তী দু’সপ্তাহের মধ্যে লকডাউন তুলে নেওয়া উচিত বলে জানান তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে তাঁর কাছ থেকে লকডাউন সম্পর্কে মতামত চাওয়া হলে তিনি তা দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে তিনি বলেছেন, লকডাউনের মেয়াদ আর না বাড়িয়ে তা তুলে নেওয়া উচিত। তবে একবারে নয়, ধাপে ধাপে তা তোলা উচিত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, তিনটি ধাপে লকডাউন তোলা যায়। সেক্ষেত্রে ৪ মে থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, তাতে ২৫ শতাংশ লকডাউন তুলে নেওয়া হোক। এরপর দ্বিতীয় সপ্তাহে তোলা হোক ৫০ শতাংশ লকডাউন। দু’সপ্তাহ পরে পুরোপুরি লকডাউন তুলে নেওয়া হোক বলে মতামত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লকডাউন তোলা হলেও আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য উড়ান বন্ধই রাখা উচিত বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। দূরপাল্লার ট্রেন পরিষেবা
বন্ধ থাক, এমনই চান মমতা৷

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...