Monday, April 6, 2026

রাজ্যে তৃণমূলের নতুন নাম “রেশন চোর”! কটাক্ষ রাহুলের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে “রেশন চোর”, “চাল চোর” বলে সম্মোধন করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এদিন রেশন দুর্নীতির অভিযোগ তুলে ফের সুর চড়িয়ে কড়া সমালোচনা করলেন তিনি।

রাহুল সিনহার অভিযোগ, “রাজ্যে একটা অদ্ভুত রাজত্ব চলছে। লকডাউনে গরিব মানুষ একটু খাবারের জন্য হা-হুতাশ করছে, তখন তাদের মুখে খাবার না দিয়ে, ত্রাণ না দিয়ে লাঠিপেটা করা হচ্ছে। নিজেরা খেতে দেবে না, অন্য কেউ দিলে বাধা দেওয়া হবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এ কেমন ধরণের সভ্যতা?”

তৃণমূল কংগ্রেসকে একহাত নিয়ে রাহুল সিনহা বলেন, রাজ্যে এখন তৃণমূলের নতুন নাম হয়েছে ‘রেশন চোর, চাল চোর তৃণমূল কংগ্রেস’।

এদিন বিজেপি নেতা আরও অভিযোগ তুলে বলেন, “বালুরঘাটে আমাদের সাংসদ সুকান্ত চৌধুরী কিছু জায়গায় ত্রাণ দিতে গেলে বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে হিলিতে ত্রাণ সামগ্রী বিলি করতে করতে দিচ্ছে না। এর আগে জন বারলাকেও ত্রাণ বিলিতে বাধা দেওয়া হয়েছিল। পুলিশ দফায় দফায় আটকাচ্ছে ক্ষুধার্ত মানুষকে। পুলিশ লাঠিচার্জ করছে। মানুষ খেতে পাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে রেশনের চাল চুরি করছে।তৃণমূলের নেতারা”।

সবশেষে রাহুল সিনহা প্রশাসনকে হুঁশিয়ারি দিলে বলেন, বালুরঘাটে পুলিশের যারা বাধা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

দেখুন ভিডিও…

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...