Wednesday, March 25, 2026

ত্রাণ হাতে এগিয়ে এলেন বৃহন্নলারা

Date:

Share post:

অন্যের সাহায্যেই সংসার চলে। তাঁদের ঠাট্টা-তামাশাও চলে। এমনকী তাঁদের বিরুদ্ধে জোরজুলুমের অভিযোগও কম নেই। এই বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বৃহন্নলারা।

নিজেদের জমানো টাকায় চাল-ডাল-আলু কিনে পৌঁছে দিচ্ছেন নিরন্নদের ঘরে। এমনই ছবি দেখছেন স্বরূপনগরের বাসিন্দারা। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের তরণীপুর বাজার অঞ্চলে বসবাস করেন কয়েকজন বৃহন্নলা। ৩২০টি অসহায় দরিদ্র পরিবারের প্রত্যেকের হাতে তাঁরা তুলে দিয়েছেন ৫ কিলো চাল, ২ কিলো আলু এবং একটি করে মাস্ক ও সাবান। স্থানীয় বাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সচেতনতার বার্তাও প্রচার করছেন তাঁরা।

ওই দলের পক্ষ থেকে সখী বলেন, “যাদের সাহায্যে দিয়ে এত দিন সংসার চলেছে তাঁদের পাশে থাকতে পারে ভালো লাগছে।” সাহায্য পেয়ে খুশি সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দা চন্দন মণ্ডল, ফতেমা বিবি।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...