Friday, March 27, 2026

করোনা-আবহে নতুন বন্ধু খুঁজছে সিপিএম, ডাক ইয়েচুরির

Date:

Share post:

করোনা-কালে নতুন বন্ধু খোঁজার ডাক দিলেন ইয়েচুরি৷

করোনা’র জেরে তৈরি হওয়া আর্থ-সামাজিক সঙ্কটে অন্য রকম রাজনৈতিক পদক্ষেপ করতে চায় সিপিএম করোনা- পরিস্থিতিতে দেশের মানুষ নিজেদের অভিজ্ঞতা দিয়ে বহু বিষয় বুঝতে পারছেন সঙ্কট আসলে কী রকম। এই সব মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার ডাক দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। একইসঙ্গে মাঝারি বা ছোট থেকে আরও ছোট সংগঠন ও গোষ্ঠীর সঙ্গেও জোট বাঁধতে চাইছে সিপিএম।

লেনিনের ১৫০তম জন্মদিন উপলক্ষে ফেসবুক লাইভে বুধবার দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নতুন এই কৌশলের কথা জানালেন ইয়েচুরি। লেনিন- জন্মদিন উপলক্ষে সীতারাম এই ফেসবুক লাইভ করেন। এই লাইভেই করোনার কারনে তৈরি হওয়া পরিবর্তিত সামাজিক ও আর্থিক পরিস্থিতির ব্যাখ্যা করে দলের ভবিষ্যতের রোডম্যাপও তৈরি করে দিয়েছেন তিনি। টানা এক বছর ধরে লেনিনের ১৫০বছর পূর্তি সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপন শুরু করলেও করোনার তা বিঘ্নিত হয়েছে৷ ওদিকে লকডাউনের মধ্যেই ডিসট্যান্সিং-বিধি মেনে ধর্মতলায় লেনিনের মূর্তিতে মাল্যদান করেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতৃত্ব।

ডিসট্যান্সিং-বিধি মেনেই লেনিন মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র৷

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...