Monday, April 6, 2026

ভারতে এখন করোনা- আক্রান্ত ২৩,০৭৭, মহারাষ্ট্র, গুজরাত, দিল্লি শীর্ষে

Date:

Share post:

ভারতে এই মুহূর্তে করোনাভাইরাসে মোট আক্রান্ত ২৩,০৭৭। এর মধ্যে:

◾সক্রিয় রোগী ১৭,৬১০
◾সুস্থ হয়েছেন ৪৭৪৯
◾মারা গিয়েছেন ৭১৯

অর্থাৎ ২৪ ঘণ্টার হিসেবে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা ৩৭, তুলনামূলক কম। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তথ্য প্রকাশ করেছে৷ গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬৮৪, যা এখনও পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে সর্বোচ্চ।
তবে শতাংশের হিসাব বলছে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে৷ সাতদিন আগের হিসেবের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে।
১৫ দিন আগে প্রতিদিন নতুন করে সংক্রমণ বাড়ছিল গড়ে ১৫%- ১৬% হারে। এখন অনেকটাই কমেছে। এ দিনের হিসেবে নতুন সংক্রমণ বৃদ্ধির হার মাত্র ৭.৮ %।
করোনা-আক্রান্তের সংখ্যার তালিকায় আজও এক নম্বরে মহারাষ্ট্র৷ তালিকা এই রকম :

◾মহারাষ্ট্র – ৬,৪২৭

◾গুজরাত-২৬২৪

◾দিল্লি- ২৩৭৬

◾রাজস্থান- ১,৯৬৪

◾মধ্যপ্রদেশ- ১,৬৯৯

◾তামিলনাড়ু- ১,৬৮৩

◾উত্তরপ্রদেশ- ১,৫১০

◾পশ্চিমবঙ্গ- ৫১৪

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জন আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে৷ এ রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১৪।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...