Saturday, June 27, 2026

করোনা রুখতে প্রথম ট্রায়ালে ব্যর্থ রেমডেসিভির

Date:

Share post:

করোনা রুখতে কার্যকরী হবে রেমডেসিভির। এমনটাই আশা ছিল বিজ্ঞানীদের। কিন্তু প্রথম ট্রায়ালের পরে আর কোনও আশার আলো দেখতে পাচ্ছে না বিজ্ঞানীরা। ফিনান্সিয়াল টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, মানুষের শরীরে রেমডেসিভির ওষুধের প্রথম ট্রায়াল ব্যর্থ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টের সূত্র টেনে ওই প্রতিবেদনে বলা হয়েছে করোনা আক্রান্তদের ওই ওষুধ খাইয়েও বিশেষ কোনও ফল দেখা যায়নি।

রেমডেসিভির ওষুধের নির্মাতা সংস্থা গিলেড সায়েন্স জানিয়েছিল ৫,৫০০ জন রোগীর উপরে এই ওষুধের ট্রায়াল চলছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে ওষুধের ব্যর্থতার কথা সামনে এসেছে। গবেষণার রিপোর্টে বলা হয়েছে, ২৩৭ জন রোগীর উপরে ট্রায়াল করে দেখা হয়েছে এই ওষুধ। ১৫৮ জনকে রেমডেসিভির খাইয়ে পর্যবেক্ষণে রাখা হয়। বাকি ৭৯ জনকে ওষুধ খাওয়ানো হয়নি। রেমডেসিভির যাঁরা খেয়েছিলেন তাঁদের শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। আবার কয়েকজনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়াও নাকি দেখা গেছে।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...