Saturday, April 4, 2026

সব ত্রুটিযুক্ত কিট ফেরানো হবে, জানালেন হর্ষবর্ধন

Date:

Share post:

হটস্পট এলাকায় সংক্রমণের প্রবণতা যাচাই করতে rapid test কিট রাজ্যে রাজ্যে পাঠানো হয়েছিল। কিন্তু অ্যান্টিবডি টেস্টের ফলাফলে গরমিল নিয়ে আইসিএমআরকে একাধিক রাজ্য অভিযোগ জানানোয় তারা এখন এই টেস্ট কিটের গুণমান যাচাই করছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, ত্রুটিযুক্ত সমস্ত কিট সংশ্লিষ্ট দেশগুলিতে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, চিন হোক বা অন্য কোনও দেশ, ত্রুটি ধরা পড়লেই সরঞ্জাম ফেরত পাঠানো হবে। এই কিট বাবদ কেন্দ্রকে এখনও পর্যন্ত কোনও টাকা মেটাতে হয়নি বলেও জানিয়েছেন তিনি। করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে পূর্ণ সহযোগিতা করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...