Saturday, April 4, 2026

লকডাউনে মাছি তাড়াতে হচ্ছে, রমজানে ক্ষতির মুখে ফল ব্যবসায়ীরা

Date:

Share post:

আজ থেকে শুরু পবিত্র রমজান। এখন থেকে একমাস দিনভর উপোসের পর সন্ধেয় ফলাহার করে রোজা ভাঙার রীতি রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে। প্রতি বছর রমজানের এই সময়টায় ফল ব্যবসায়ীদের রমরমা বাজার থাকে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। যার জেরে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছেন না। আবার লকডাউনের জন্য অনেক মানুষ কর্মহীন, রোজগারহীন। ফলে ফল কেনার মতো সামর্থ্য নেই অনেকের।

আর এইসব কারণে ফলের পসর নিয়ে দোকানিরা বসে থাকলেও ক্রেতা প্রায় নেই বললেই চলে। আজ, শনিবার রমজানের প্রথমদিন গড়িয়াহাট-লেকমার্কেট প্রভৃতি বাজারগুলিতে ফল ব্যবসায়ীরা সকাল থেকে কার্যত মাছি তাড়াচ্ছেন। করোনা এবং লকডাউনের রমজানে প্রবল ক্ষতির মুখে শহরের ফল বিক্রেতারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...