Thursday, June 25, 2026

ভাল করে ঘুমিয়ে নিন, বহু রাত জাগতে হবে

Date:

Share post:

দেবাশিস বিশ্বাস

ইউরোপের বহু দেশের GDP গ্রোথ শূন্য ছাড়িয়ে নেগেটিভ, ফ্রান্স, স্পেন, জার্মানি, বেলজিয়াম সহ আরও বহু দেশ প্রায় (-)১০. আমেরিকাও নেগেটিভ।

অনুমান করা হচ্ছে ভারতে শূন্য থেকে ১-এর মধ্যে থাকবে, আবার অনেকে বলছেন লকডাউন দীর্ঘায়িত হলে ভারতও নেগেটিভে যাবেই।

ক্রুড অয়েলের গতকাল দাম ছিল $(-)১৬.৩৮/ব্যারল বিশ্বের ইতিহাসে অকল্পনীয়। বহু তেল কোম্পানি ঘোষণা করেছেন বিনা অর্থে ক্রুড অয়েল নিয়ে যান, তাতে তারা আরও কিছু ইনসেনটিভও দেবে, কারন তাদের আর তেল রাখার জায়গা নেই, মিনাসটায় অতিরিক্ত সঞ্চিত তেলের চাপে বিস্ফোরণ ঘটেছে।

সারা বিশ্বে শিল্প বৃদ্ধি নেগেটিভ, কর্মসংস্থানের অবস্থা কঠিন বলে আমেরিকা সহ বহু দেশ অভিবাসন নীতি পরিবর্তন করছে। ভারতে খুব কম করে ১৫ কোটি মানুষের চাকরি হারাবার আশঙ্কা। কম লোক দিয়ে কাজ চালানোর জন্য বেশ কিছু রাজ্যে দৈনিক কাজের সময় ৮ ঘন্টার জায়গায় ১২ ঘন্টা করা হয়েছে। এর জন্য কোনো ওভার টাইম দেওয়া হবেনা। অর্থাৎ দেড় মাসের কাজ করে এক মাসের বেতন। অর্থাৎ প্রতি বছর ৬ মাস করে বেগার খাটতে হবে। দিনে ১২ ঘন্টা ডিউটর ধকল নিশ্চিত। ৫০ -এর উপর বয়সের ব্যক্তিরা এই ধকল নিতে পারবেন না, ধরেই নেওয়া যায় ছাঁটাই হবেই।

এ বছর বহু লক্ষ টন রবি ফসল মাঠেই নষ্ট হয়ে গেল, বর্ষার আমন কী হবে সবই ধোঁয়াশায় মোড়া, কারণ শ্রমিক মিলবেনা।

চোখ বন্ধ করে একবার ভাবুন, করোনাতে মরলেন না এ যাত্রায়, বেঁচেই গেলেন। ঈশ্বর থুড়ি বিজ্ঞানের আশীর্বাদে। তারপর? সেই দেশ বা দুনিয়া কিন্তু পাবেন না কিছুতেই, যে দেশ করোনার ভয়ে ঘরে ঢুকে যাবার আগে ছেড়ে এসেছিলেন। বহু দেশে যে বলা হচ্ছে, এবার নতুন করে বছর গণনা হবে BC মানে Before Corona, আর AC মানে After Corona, তা ভয়াবহ বাস্তব হতে চলেছে। ভালো করে ঘুমিয়ে নিন, এরপর বহু বিনিদ্র রাত অপেক্ষা করে আছে।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...