Thursday, June 25, 2026

ট্রাম্পের দেশে এক বাঙালির ডায়েরি

Date:

Share post:

দেবব্রত দাস

আমার বন্ধু পরিজনেরা যারা ভারতে আছেন এবং শঙ্কায় আছেন আমাদের জন্য।অনেক ধন্যবাদ আমাদের কথা ভাবার জন্য ! আমরা ভার্জিনিয়া-তে এখনো ভালোই আছি অন্যদের তুলনায় ! আমাদের কাউন্টি -তে (ফেয়ারফ্যাক্স ) জনসংখ্যা এগারো লাখের মতো । তার মধ্যে আজকে ২৪শে এপ্রিল পর্যন্ত কোবিদ-১৯ আক্রান্ত ২৫৮৪, মৃত ৮৯! স্টাটিস্টিক্যালি প্রকোপ অনেক কম! সোশ্যাল ডিস্ট্যান্সিঙ ভালো ভাবেই কার্যকরী ! এরই মধ্যে যখন দরকার পড়ছে বাজারেও যাচ্ছি আবার পার্কে হাঁটতেও বেরোচ্ছি (অবশ্যই মাস্ক পরে)!

কপাল জোরে আমরা দুজনই আবার বাড়ি থেকে কাজ করি মোটামুটি সব সময়! তো আমাদের শিডিউলে সেরকম কোনো পরিবর্তন হয়নি ! বাচ্চারা বাড়িতে, অনলাইন স্কুল / কলেজ চলছে ! তাদের ছোটোখাটো প্রজেক্ট চলছে (গেমিং কম্পিউটার অ্যাসেম্বলি হলো, রান্না শেখা হচ্ছে, ছবি আকাঁ, বই পড়া, সিনেমা দেখা, ঘরদোর পরিষ্কার করা)! বড়জন আবার কি এক অনলাইন ব্যবসা করছে, যেই একটা বিক্রি অমনি ক্যাশ রেজিস্টার-এর রিং হচ্ছে ফোনে! ছোটজন লাফিয়ে লাফিয়ে উঠছে “দাদা ওই আরেকটা সেল হলো !”

বসন্ত এসে গেছে, শেনানদোয়াহ নদীতে কায়াকিং এ যাওয়া হয় এই সময় ! এবার একটু পিছিয়ে যাবে! বাইক (সাইকেল ) চালানো শুরু হবে সোশ্যাল ডিস্ট্যান্সিঙ এর চাপটা কমলে !

কোরোনা ভাইরাস নিয়ে আমাদের আপাতত চিন্তা পাড়া প্রতিবেশী বয়স্কদের জন্য! মন খারাপ বিদেশের/দেশের অন্যান্য প্রদেশের এ ভাইরাস আক্রান্ত মানুষের কষ্টের জন্য! আর মাথা খারাপ হওয়ার জোগাড় তিরিশ মাইল দূরে সাদাবাড়ীতে যে কমলা চুলওয়ালা আছেন তার কান্ড কীর্তিতে!

তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো!

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...