Saturday, April 4, 2026

বাড়িতে করোনা রোগীর ‘সন্ধানে’ শহরে পিপিই গ্যাং

Date:

Share post:

পরনে সাদা পিপিই। গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন চারজন।বাকি দুজনের পরনে জলপাই রঙের সেনা পোশাক। পাটুলি উপনগরীর ওই পাড়া তখন ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটায় রাত পৌনে একটা। এমন সময় কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো সৌম্যর।

আগন্তুকদের বক্তব্য বাড়িতে করোনা রোগী আছে, বার করে দিতে হবে। নাহলে পুলিশে খবর দেবে তাঁরা। মাঝরাতে এহেন কথা রীতিমত ঘাবড়ে যান সৌম্য। যে বাড়িতে তিনি ছাড়া তার বাড়ির মালিক ও তাঁর ভাই আছেন সেখানে করোনা রোগী খোঁজ করতে আসায় হকচকিয়ে যান তিনি। বাকবিতণ্ডায় ঘুম ভাঙ্গে বাড়ির মালিক সুমিত চৌধুরী ও তাঁর ভাই বিজয় ঘরামির।

বাড়ির মালিক সুমিত চৌধুরী জানান, “আগন্তুকরা জানান তারা হাসপাতাল থেকে এসেছেন। তাদের কাছে খবর আছে এই বাড়িতে করোনা রোগী রয়েছেন। বারবার তারা গেট খোলার জন্য চাপ দিচ্ছিল। গেট না খুললে পুলিশ নিয়ে এসে দরজা ভাঙার হুমকিও দিয়েছে। কিন্তু কেয়ারটেকার সৌম্য গেট খুলতে নারাজ।” ঘটনার দিন রাতে সৌম্য জানিয়ে দেন, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এত রাতে দরজা খোলা হবে না। একরকম তাঁর জন্যই শেষ রক্ষা হয়েছে বলে বাড়ির মালিকের মত।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...