Wednesday, June 24, 2026

একটানা চারদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Date:

Share post:

ফের রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্তের জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ, শনিবার ও আগামীকাল রবিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।

একইসঙ্গে, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এই দু’দিন কালবৈশাখী হতে পারে। এমনকী, বেশ কয়েকটি জেলায় বইতে পারে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও। আজ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

হাওয়া অফিস জানাচ্ছে, বিহার লাগোয়া উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরেই আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে অনেকাংশেই ঝড়-বৃষ্টি হতে পারে।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...