Wednesday, June 24, 2026

করোনা ওয়ার্ডে অত্যাধুনিক রোবটের ব্যবহার শুরু এইমসের

Date:

Share post:

হাসপাতলে করোনা সংক্রমণ রুখতে অভিনব ভাবনা। সংক্রমণ এড়াতে কোভিড ওয়ার্ডে রোগীদের কাছে যেতে হবে না ডাক্তার স্বাস্থ্যকর্মীদের সব কাজ করবে রোবট। দিল্লির এইমসে শুরু হল এই পরিষেবা।

ইতালিতে করোনা সংক্রমিত দের ২৮ – ৩০ শতাংশ চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী। এর পরেই ভারতে হিউম্যানয়েড রোবটের ভাবনা শুরু। করোনা ওয়ার্ডে অত্যাধুনিক রোবটের ব্যবহার শুরু করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স। দুটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সমৃদ্ধ রোবট ব্যবহার করা হচ্ছে। রোবট দুটির নাম আইম্যাপ ৯ ও এলফ। দুটি রোবট বানিয়েছে মিলাগ্রো নামে একটি রোবট প্রস্তুতকারক কোম্পানি।

এলফ রোবটটিতে রয়েছে লাইট ডিটেকশন এন্ড রেনজিং এবং স্লাম অর্থাৎ সাইমালটেনিয়াস লোকালাইজেশন এন্ড ম্যাপিং টেকনোলজি। এর ফলে রোবট নিজের চলার পথে বাধা ডিটেক্ট করে খুব সহজেই আইসোলেশন ওয়ার্ডে ঘোরাফেরা করতে পারবে। এরমধ্যে রয়েছে ৬০ টি সেন্সর। প্রতি ঘন্টায় ২.৯ কিলোমিটার বেগে চলাচল করতে সক্ষম। built-in 3d এইচডি ক্যামেরার মাধ্যমে ডাক্তাররা আইসোলেশন ওয়ার্ডের সবকিছু দেখতে পারবেন। রোগীকে নির্দেশও দিতে পারবেন ডাক্তাররা।

রোবট আইম্যাপ ফ্লোর ক্লিনার রোবট। করোনা সংক্রমনের মাত্রা ও পরিমাপ করতে পারবে এই রোবট।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...