Saturday, June 20, 2026

অক্সফোর্ড সাফল্য পেলে ভারতের বাজারে দ্রুত আসবে করোনা-ভ্যাকসিন

Date:

Share post:

সারা বিশ্ব যখন করোনাভাইরাস মোকাবিলায় ওষুধ অথবা ভ্যাকসিন খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন আশার কথা শোনালো পুনের সেরাম ইনস্টিটিউট। সেরামের ভারতীয় শাখার সিইও আদর পুনাওয়াল্লা দাবি করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তৈরি ভ্যাকসিনের পরীক্ষা যদি সফল হয়, তাহলে সেটি আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে ভারতের বাজারে পৌঁছে যাবে।

বিশ্বের সেরা সাতটি ইনস্টিটিউটের মধ্যে অন্যতম সেরাম ইনস্টিটিউট। কোভিড ১৯ প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কার সাফল্য পেলে, তা খুব কম সময়ের মধ্যেই বানাতে শুরু করবে সেরাম। আদর পুনাওয়াল্লা জানান, সাধারণত ভ্যাকসিন তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু এক্ষেত্রে দুই সপ্তাহের মধ্যে ভ্যাকসিন তৈরির চেষ্টা করবেন তাঁরা। এক মাসের মধ্যে ৫০ লক্ষ ভ্যাকসিন তৈরির পরিকল্পনা রয়েছে সেরামের। ছমাস পরে সংখ্যাটা এক কোটি পৌঁছে যেতে পারে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটেনে ভ্যাকসিনের ট্রায়াল সফল হলে, ভারতেও এটা পরীক্ষা করা হবে। এবং তার কার্যকরিতা যদি প্রমাণিত হয়, তাহলে এবছর অক্টোবর-নভেম্বরের মধ্যে এই ভ্যাকসিন এদেশেই উৎপাদন শুরু হবে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...