Thursday, April 9, 2026

ঘরোয়া পোশাকে মামলার শুনানির ভিডিও কনফারেন্সে হাজির আইনজীবী

Date:

Share post:

ঘরোয়া পোশাকে, গেঞ্জি পরেই মামলার শুনানির ভিডিও কনফারেন্সে হাজির আইনজীবী। ঘটনাটি ঘটেছে রাজস্থান হাই কোর্টের একটি মামলার শুনানি চলাকালীন। আইনজীবীর এই কাণ্ড দেখে বেজায় চটে যান বিচারপতি।

সঞ্জীব প্রকাশ শর্মার বেঞ্চে একটি মামলার শুনানিতে নিজের মক্কেলের জামিনের আবেদন জানান আইনজীবী রবীন্দ্র কুমার পালিওয়াল। কিন্তু ন্যূনতম নিয়ম না মেনে ভিডিও কনফারেন্সে গেঞ্জি পরেই হাজির হন ওই আইনজীবী।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে দেশজুড়ে লকডাউন চলছে। বাড়িতে বসেই চলছে অফিসের কাজ। একই সঙ্গে অনলাইন পদ্ধতিতে বিশেষ মামলার শুনানি চলছে আদালতে। রাজস্থান হাইকোর্টের এই ঘটনায় আদালতের অবমাননার জন্য বিচারপতি ভর্ৎসনা করেন ওই আইনজীবীকে। ওই আইনজীবীর মক্কেলের জামিনের আবেদন পর্যন্ত খারিজ করতে যাচ্ছিলেন বিচারপতি সঞ্জীব প্রকাশ শর্মা। শেষে শুনানির তারিখ পিছিয়ে ৫ মে করেন বিচারপতি।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...