Sunday, April 12, 2026

করোনা: ভারতে দ্রুত ভ্যাকসিন তৈরিতে নয়া নির্দেশ

Date:

Share post:

করোনাভাইরাস প্রতিরোধে ওষুধ কিংবা প্রতিষেধক বানানোর চেষ্টা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। সেই তালিকায় নাম রয়েছে ভারতেরও। দেশে করোনা গবেষণাকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে, যেসব হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা চলছে, সেখানে এক বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে। হাসপাতালগুলিকে বলা হয়েছে, করোনা রোগীদের তথ্য ও বায়োস্পেসিমেন গবেষকদের পাঠাতে হবে। এর জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। মেডিক্যাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্লান নামে বিশেষ গ্রুপ তৈরি করেছে কেন্দ্র। তার প্রধান ডক্টর ভি কে পাল জানান, নীতি আয়োগের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। এখন থেকে হাসপাতালগুলির ক্ষেত্রে এই তথ্য পাঠানো বাধ্যতামূলক। সেভাবেই নির্দেশিকা পাঠানো হয়েছে।

কারনা পজিটিভি রোগীদের তথ্য ও বয়োস্পেসিমেনের উপর গবেষণা চালিয়ে গতিপ্রকৃতি নির্ধারণ করার চেষ্টা করবেন বিজ্ঞানীরা।
যতদিন না পর্যন্ত কোভিড ১৯-র কোনও ভ্যাকসিন তৈরি হচ্ছে, ততদিন এর থেকে নিস্তার পাওয়া সম্ভব নয় বলেই একমত বিশ্বের তাবড় বিজ্ঞানীরা। সে বিষয়েই চেষ্টা চালানো হচ্ছে।

Corona update

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...