Thursday, April 9, 2026

রেললাইন ধরে বাড়ি ফিরতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

Date:

Share post:

লকডাউন চলছে। কাজ নেই। ফুরিয়েছে হাতের টাকা। ভেবেছিলেন রেললাইন ধরে বাড়ি ফিরবেন। কিন্তু তা আর হলো না। মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল পুরুলিয়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিকের।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার হাদল নির্মাণ শ্রমিকের কাজ করতেন পুরুলিয়ার অক্ষয় মাহাতো। বছর ২৭ এর ওই যুবক সেতু তৈরির কাজ করতেন। লকডাউনের জেরে কর্মস্থলেই আটকে পড়েন অক্ষয়। এদিকে জমানো টাকাও শেষ হয়ে যাচ্ছিল। ফলে রেল লাইন ধরে ফেরার সিদ্ধান্ত নেয়। পিংলা থেকে খড়গপুর ডিভিশনের জগপুর এলাকায় রেললাইনের ট্র্যাকে ওঠেন। জগপুর থেকে ভাদুতলা আসতেই শুক্রবার ভোররাতে তাঁকে পেছন থেকে ছিন্ন ভিন্ন করে দেয় পণ্যবাহী ট্রেন।

চন্দ্রকোনা জিআরপির মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া ময়নাতদন্তে পাঠায়। তাঁর স্ত্রী ভাদুরানি মাহাতো বলেন, “বলেছিল শনিবারের মধ্যে বাড়ি ফিরবেই। এলো কিন্তু খন্ড-বিখন্ড হয়ে। এরপর কীভাবে সংসার চলবে জানি না। সব শেষ হয়ে গেল।”

Corona update

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...