Monday, April 6, 2026

আয়ুর্বেদ চিকিৎসা পৃথিবীকে পথ দেখাতে পারে, ‘মন কি বাতে’ বললেন মোদি

Date:

Share post:

ভারতের আয়ুর্বেদ চিকিৎসাও যে সারা পৃথিবীকে বিকল্প পথ দেখাচ্ছে তা রবিবার আর একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, অনেক সময় আমরা আমাদের শক্তিতেই আস্থা রাখতে পারি না। কিন্তু যখন অন্য দেশের গবেষনালব্ধ সিদ্ধান্ত আমরা জানতে পারি, তখন আমাদের দেশে অযত্নে পড়ে থাকা বেশ কিছু আয়ুর্বেদ ওষুধকে আমরা কাজে লাগাতে নেমে পড়ি। এর পিছনে যে আমাদের ২০০ বছরের গোলামি রয়েছে, তা অস্বীকার করা যায় না। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমাদের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বদলে আমরা সেটাকে ‘হীন’ ভাবতে থাকি, সেটাই মূল গণ্ডগোল।

সোশ্যাল মিডিয়াতে দেখুন প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভারতের আয়ুর্বেদ আর যোগ-এর চর্চা হচ্ছে। আয়ুষ মন্ত্রণালয় এই সময় করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে নির্দেশ দিয়েছিল, আশা করি আমার প্রিয় দেশবাসীর অনেকেই তা মেনে চলছেন। জল, তুলসীপাতা সহ আরও অনেক কিছু যদি জীবনধারণের জন্য ব্যবহার করেন, তাহলে আপনাদেরই লাভ হবে। পৃথিবী আমাদের যোগকে স্বীকৃতি দিয়েছে। আমাদের যুব সমাজ যদি আয়ুর্বেদের গবেষণা এগিয়ে নিয়ে যায়, তাহলে একদিন আয়ুর্বেদও সারা পৃথিবীতে স্বীকৃতি পেতে বাধ্য। তাই যুবসমাজকে সেই ভাষাতেই আগামিদিনে আয়ুর্বেদ নিয়ে কথা বলতে হবে, যে ভাষা সারা পৃথিবী বোঝে।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...