Sunday, June 14, 2026

এসি থেকে করোনা সংক্রমণ আটকাবেন কীভাবে, জেনে নিন

Date:

Share post:

এসি বা এয়ার কন্ডিশনার থেকেও ছড়াতে পারে নভেল করোনাভাইরাস। ফলে ঘরে বসে থেকেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছে। এই তথ্য সামনে আসার পর স্বাভাবিকভাবেই আতঙ্ক রয়েছে মানুষের মনে। এই গরমে এসি ছাড়া থাকা অনেকের কাছেই প্রায় অসম্ভব। এই অবস্থায় আতঙ্ক দূর করতে কেন্দ্রের পক্ষ থেকে এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ জানানো হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে এসি ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা উচিত।

বিশেষজ্ঞরা বলছেন, ঘরে এসি চালালে তার তাপমাত্রা রাখা উচিত ২৪ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শুধু তাই নয়, ঘরে যেন ৪০ থেকে ৭০ শতাংশ আর্দ্রতা বজায় থাকে তাও দেখতে হবে। ইন্ডিয়ান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং অ্যাণ্ড এয়ার কণ্ডিশনার ইঞ্জিনিয়ারস জানাচ্ছে, এসি চললেও ঘরের ভিতরে যাতে বাইরের হাওয়া কিছুটা আসতে পারে সেজন্য সামন্য ফাঁক রাখা উচিত। বিশেষজ্ঞদের বক্তব্য, আর্দ্র আবহাওয়ায় ২৪ ডিগ্রিতে ও শুষ্ক আবহাওয়ায় ৩০ ডিগ্রিতে এসি চালানো উচিত।

শুষ্ক আবহাওয়ার ক্ষেত্রে এসির সঙ্গে ফ্যান চালিয়ে রাখলে গোটা ঘরে হাওয়া ভালোভাবে চলাচল করতে পারবে। করোনাভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাসযুক্ত ড্রপলেট এসির হাওয়ার মাধ্যমে অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম। আর তার ফলেই সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে। নিছক সাধারণ এসি এক্ষেত্রে বাহকের কাজ করছে বলে ধারনা বিজ্ঞানীদের। তাই এসি ব্যবহারের ক্ষেত্রে সাধারণ কিছু সতর্কতা মানতেই হবে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...