Sunday, June 14, 2026

করোনা আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্তার মৃত্যুকেও কি এবার কো-মরবিডিটি বলে চালানো হবে, উঠছে প্রশ্ন

Date:

Share post:

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যা নিয়ে শুরু থেকেই অভিযোগ বিস্তর। ভারতের অন্য রাজ্য তো বটেই, গোটা পৃথিবীতেই কো-মরবিডিটিযুক্ত রোগীর করোনা সংক্রমণ ঘটলে এবং তারপর মৃত্যু হলে সেই মৃত্যুকে কোভিডে মৃত্যু বলেই ধরা হচ্ছে। একমাত্র ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, যেখানে বহুক্ষেত্রে করোনাযুক্ত মৃত্যুকে আলাদাভাবে দেখিয়ে জনমনে সংশয় তৈরি করা হয়েছে। শনিবার পর্যন্ত এরাজ্যে ৫৭টি করোনাযুক্ত মৃত্যু হলেও বলা হয়েছে, কোভিডে মৃত ১৮ জন আর অন্য কারণে মৃত ৩৯ জন। সর্বশেষ, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা । শনিবার গভীর রাতে। তিনি সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৭ এপ্রিল কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে তাঁর। বেশ কয়েকদিন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসা চলার পর অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মাস আটেক আগে হৃদরোগের জন্য এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা হয়েছিল। এই স্বাস্থ্য অধিকর্তার অত্যধিক মাত্রায় সুগার এবং হাইপারটেনশন ছিল বলেও জানা গেছে। এরপর তাঁর মৃত্যুর কারণ হিসাবে বহুবিতর্কিত রাজ্যের করোনা অডিট কমিটি কোন কারণ চিহ্নিত করে সেটাই দেখার।

এদিকে রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪০ জন। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬১১।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...