Friday, March 20, 2026

করোনা আক্রান্ত স্বাস্থ্য অধিকর্তার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে রাজ্যের এক শীর্ষ স্বাস্থ্য অধিকর্তার। রাজ্যে এই প্রথম করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত কোনও স্বাস্থ্য আধিকারিকের মৃত্যু হল। তাঁর মৃত্যুতে টুইটারে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “চিকিৎসক বিপ্লবকান্তি দাশগুপ্তের মৃত্যু আমাদের কাছে বড় ক্ষতি। এই দুঃসময়ে তাঁর পরিবারের সঙ্গে সমব্যাথী। মানবজাতির স্বার্থে তাঁর এই আত্মত্যাগ আমাদের করোনা যোদ্ধাদের আরও সঙ্কল্পবদ্ধ করবে।”

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল করোনা পজিটিভ ধরা পড়ে চিকিৎসক বিপ্লব দাশগুপ্তের। শুরুতে তাঁর চিকিৎসা চলছিল বেলেঘাটা আইডি হাসপাতালে। এরপর অবস্থার অবনতি হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, বিপ্লববাবুর হার্টের সমস্যা ছিল। হাই সুগার এবং হাইপার টেনশনেরও সমস্যা ছিল তাঁর। বিপ্লববাবুর স্ত্রীও করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...