Site Logo

'বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

EBBS Desk·
'বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। ফলে অনিশ্চয়তা থেকেই গেল।

Sponsored

Sranchi In Article

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২৪ লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে। রাজ্যে মোট এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নির্ধারণ ঘিরে প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে।

বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্ট-এর প্রধান বিচারপতি সুজয় পাল-এর ডাকে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। সম্ভাব্য তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখাই ছিল ওই বৈঠকের মূল উদ্দেশ্য বলে সূত্রের খবর। এর পর বিকেলেও ফের বৈঠক ডাকেন প্রধান বিচারপতি। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং বিশেষ পর্যবেক্ষক। ওই বৈঠকেও তালিকা প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কোনও স্পষ্ট বার্তা মেলেনি। হাইকোর্ট থেকে ফিরে সিইও-র দফতরে ফের বৈঠকে বসেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। পর পর তিনটি বৈঠক থেকেই স্পষ্ট, প্রশাসন তালিকা প্রকাশ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।

তবে শুক্রবারই তালিকা প্রকাশ পাবে কি না, সে বিষয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ভোটের আগে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এর উপরই নির্ভর করছে লক্ষ লক্ষ ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ।

আরও পড়ুন - বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

8h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

9h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

10h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

11h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

11h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

12h ago

More from রাজ্য

View All →