Saturday, March 28, 2026

সাইকেল যাত্রা করেও শেষ রক্ষা হল না, পথ আটকাল পুলিশ, মারা গেলেন স্ত্রী

Date:

Share post:

অসুস্থ স্ত্রী। সাইকেলে করে বাড়ি ফিরছিলেন স্বামী। কিন্তু মাঝ রাস্তায় আটকালো পুলিশ। পাস থাকলেও সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে দেওয়া হয় মনোজ কুমারকে।

দেশ জুড়ে চলছে লকডাউন। জরুরি প্রয়োজন ছাড়া বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু এরই মধ্যে স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে অনলাইন কারফিউ পাসের জন্য আবেদন জানায় মনোজ কুমার। তিনবারের চেষ্টায় সেই পাস পেয়ে সাইকেলে করে যাত্রা শুরু করেন তিনি। কিন্তু উত্তরপ্রদেশের সীমান্ত এলাকা থেকে পুলিশ তাঁকে ফেরত পাঠিয়ে দেন। এরপরই স্ত্রীর মৃত্যুর সংবাদ পান ওই ব্যক্তি।

উত্তরপ্রদেশের মুন্ডিরি মহারাজগঞ্জ, চন্দ্রিকা, মাজোয়া, গ্রামের বাসিন্দা কাজের সূত্রে পাঞ্জাবের মণ্ডি গোবিন্দগড়ের শান্তি নগরে একটি বাড়িতে ভাড়া থাকতেন। গোবিন্দগড় মান্ডির একটি মিলে কাজ করতেন। লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে যান তিনি। স্ত্রী অসুস্থ হয়েছে জেনে পাঞ্জাবের অনলাইন কারফিউ পাসের জন্য আবেদন করেছিলেন। সেই পাস পেয়ে ২২ শে এপ্রিল সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। সাহারানপুরের সিজার গেটে পৌঁছানোর পর পুলিশ। পাস থাকা সত্বেও সীমান্ত এলাকা থেকে ফিরিয়ে দেওয়া হয় তাঁকে।

Corona update

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...