Thursday, June 18, 2026

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

Date:

Share post:

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) এবং সানরাইজার্স হায়দরাবাদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাটকে (Virat Kohli) দীর্ঘদিন পর আবার সংক্ষিপ্ততম ফরম্যাটে দেখা যাবে। কিং কোহলির ফর্ম নিয়ে যথেষ্ট আশাবাদী কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। প্রতিপক্ষ এসআরএইচের (SRH) ভরসার জায়গা সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ঈশান কিশান (Ishan Kishan)। পাশাপাশি অভিষেক শর্মাও (Abhishek Sharma) ভালো খেলবেন বলে মনে করছেন সানরাইজার্স হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

চোটের কারণে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না প্যাট কামিন্স। তাই হায়দরাবাদ ভরসা রাখছে ঈশানের নেতৃত্বের উপরে। SRH কোচ মনে করছেন উইকেট কিপার ব্যাটার যেহেতু দীর্ঘদিন ধরে আইপিএল খেলছেন তাই তাকে দায়িত্ব দিয়ে কোন ভুল হয়নি। পাশাপাশি অভিষেকের সঙ্গে ঈশানের বোঝাপড়া ভালো হওয়ার কারণে দলের জন্য সেটা বাড়তি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে প্রায় মাস দুই পর ব্যাট হাতে মাঠে নামবেন কোহলি। যদিও তার অনুশীলন দেখে তা বোঝার উপায় নেই। একেবারে জন্ম নিয়ে মেজাজে নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত বিরাট। আরসিবি কোচ মনে করছেন, কোহলি নিজের সেরা ফর্মে রয়েছেন। দুর্দান্ত ফিট। প্রতিদিন পরিশ্রম করছেন, রানের জন্য ক্ষুধার্ত তিনি। এটা দলকে মানসিকভাবে বেশ চাঙ্গা রেখেছে।

১৭ বছর পর প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনে চিন্নাস্বামী স্টেডিয়ামে যে দুর্ঘটনা ঘটে গেছিল, সেই স্মৃতি মনে করে প্রয়াত ১১ জন RCB সমর্থককে শ্রদ্ধা জানিয়ে আজ খেলা শুরু হবে।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...